সালথায় এক গাাঁজাখোরের কারাদন্ড

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  ফরিদপুরের সালথায় জুয়েল শেখ (১৯) নামে এক গাঁজাখোরকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়নের চিলের কামদিয়া গ্রামের মকিম শেখের ছেলে ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানা পুলিশ আজ শনিবার দুপুরে সালথা সদর বাজার থেকে জুয়েলকে ২৫ গ্রাম গাঁজাসহ আটক করে। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মাদ মোবাশ্বের হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত জুয়েলকে মাদক সেবন ও মাদক বিক্রি করার অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।

সালথা থানার এসআই লিটন শরীফ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর বাজার থেকে ২৫ গ্রাম গাঁজাসহ জুয়েলকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড প্রাপ্ত জুয়েলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।