সালথায় আ’লীগ নেতার মৃত্যুতে লাবু চৌধুরীর শোক

সালথায় আ’লীগ নেতার মৃত্যুতে লাবু চৌধুরীর শোক
ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বালিয়া বাজার বনিক সমিতির সভাপতি মোঃ সরোয়ার মাতুব্বরের মৃত্যুতে ফরিদপুর-২, আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বালিয়া গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকালে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।
মরহুমের মৃত্যুতে আরো শোক জানিয়েছেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীসহ আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।