× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

সালথায় আওয়ামী লীগের নির্বাচনী জনসভা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২, আসনের আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ফরিদপুরের সালথায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বার) সন্ধ্যায় সালথা চৌধুরী বাড়িতে এ জনসভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেন সংসদ উপনেতার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলীর সভাপতিত্বে উক্ত জনসভায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, আওয়ামী লীগ নেতা ওদুদ মাতুব্বার, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম মোল্যা, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান, সৈয়দ আলী মীর, উপজেলা আওয়ামী মহিলা নেত্রী জানে-ই মারজানা সারমিন, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, যুবলীগ নেতা বিপ্লব কুমার সাহা, সোহেল মাহমুদ, মনির হোসেন খান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সৈয়াদ মাতুব্বার, প্রচার সম্পাদক ইমদাদুল হক নাইচ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ।

নির্বাচনী জনসভায় লাবু চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য এই সালথা-নগরকান্দা আজ রোল মডেলে পরিণত হয়েছে। এখানে উন্নয়নের কথা বললে একমাত্র সাজেদা চৌধুরীর নাম শোনা যাবে। উন্নয়নের স্বার্থে সৈয়দা সাজেদা চৌধুরীকে আবার নৌকা মার্কায় ভোট দিন।


এ ক্যটাগরির আরো খবর..