সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

সালথায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুদিয়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর।

বুধবার বিকালে ভাবুকদিয়া গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্থ জামাল শেখের পরিবারের পাশে দাড়ান ও খোজখবর নেন তিনি। এসময় যুবলীগ নেতা বাকি বিল্লাহ সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, গত রবিবার বিকালে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে অগ্নিকান্ডে জামাল শেখের ১টি ঘর পুড়ে যায়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন। এতে ওই পরিবারের ব্যাপক ক্ষতি সাধন করেন।

এই অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ছুটে ভাবুকদিয়া গ্রামে। তিনি এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়ান ও সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।