সালথার জয়ঝাপ সরকারী প্রাঃ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

সালথার জয়ঝাপ সরকারী প্রাঃ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত
সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় অত্র বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশারফ তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান, প্রধান শিক্ষক কাউছার আলী তালুকদার, ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাংবাদিক আবু নাসের হুসাইন, জন-প্রতিনিধি ইউপি সদস্য নুরুল ইসলাম, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আবুল কালাম, অভিভাবক মহিলা সদস্য, রাশেদা খাতুন, সদস্য আনিচুর রহমান, হাবিবুর রহমান, শিক্ষক তৌহিদুর রহমান প্রমূখ।
এসময় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের পরামর্শ দেন সহকারী শিক্ষা অফিসার মোঃ বজলুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।