সারা দেশে শিশু নির্যাতন, ধর্ষন, হত্যা বন্ধের দাবিতে মুজিবনগরে ন্যাশনাল চিলড্রেন‘স টাস্ক ফোর্স-এর স্মারক লিপি প্রদান

মেহেরপুর প্রতিনিধিঃ সারা বাংলাদেশে শিশু নির্যাতন, ধর্ষন, হত্যা বন্ধ করা ও এর সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবীতে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারক লিপি পেশ ও প্রতীকী প্রতিবাদ করেছে ন্যাশনাল চিলড্রেন‘স টাস্ক ফোর্স (এনসিটিএফ) মুজিবনগর, মেহেরপুর।

গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসানের হাত তাদের দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করা হয়। দাবী সম্বলিত স্মারক লিপি প্রদান করেন মুজিবনগর ন্যাশনাল চিলড্রেন‘স টাস্ক ফোর্স সভাপতি রাশেদুল ইসলাম, পলাশীপাড়া সমাজ কল্যান সমিতির উপ-প্রকল্প পরিচালক ইউনুস আলী, টেকনিক্যাল অফিসর সুরেশ চন্দ্র রায় প্রমুখ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।