সারা দেশের ন্যায় মেহেরপুরেও এসএসসি পরিক্ষা শুরু হয়েছে

মেহের আমজাদ, মেহেরপুর (০২-০২-১৭): সারা দেশের ন্যায় মেহেরপুরেও এসএসসি ও সমমানের পরিক্ষা শুরু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একযোগে জেলার ৯টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবছর জেলার ৯ টি কেন্দ্রে ৬ হাজার ১শ ৩৬ পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। এর মধ্যে মেহেরপুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৯শ ৮০ জন, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭ শ ২৩ জন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ে ৭ শ ৫৮ জন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৫শ ৫২ জন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৬ শ ৯২ জন, বামুন্দী নিশিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড কলেজে ৮ শ ৭৬ জন, জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়ে ২ শ ৮০ জন, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে ১ হাজার ১ শ ৫ জন এবং সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ে ১ শ ৭০ জন পরীক্ষায় অংশগ্রহন করেছে।

অপরদিকে দাখিল পরীক্ষায় ২ টি কেন্দ্রে ৬শ ৩৪ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩ টি কেন্দ্রে ৯ শ ২৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছে। পরীক্ষা চলাকালে জেলা প্রশাসক পরিমল সিংহ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসূল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শুভ্র দাস, সহকারী কমিশনার মোহাম্মদ নূর-এ-আলম, জেলা শিক্ষা কর্মকর্তা শুভাষ চন্দ্র গোলদার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।