প্রণোদনা, পুনর্বাসন, আর্থিক সুবিধা ও কৃষি ঋণ প্রাপ্তির জন্য কৃষকদের নিবন্ধন করে ‘কৃষি উপকরণ কার্ড’ দেওয়া হয়। সারাদেশে ২ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৮৬৯ কার্ডধারী কৃষক রয়েছেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।
মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে আবদুর রাজ্জাক বলেন, বোরো মৌসুমে সেচবাবদ কৃষি খাতে ভর্তুকি (২০ শতাংশ রিবেট) প্রদান করা হয়। ২০১৬-১৭ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বোরো মৌসুমে কৃষি খাতে সেচ বাবদ এক হাজার ১৩২ কোটি ৭০ লাখ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।



