সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপান্তর করুন -ধর্ম প্রতিমন্ত্রী

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আন্দোলনকে সামাজিক আন্দোলনে রূপান্তর করুন -ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফরিদুল হক খান বলেছেন, সাম্প্রদায়িক  সম্প্রীতি রক্ষার আন্দোলনকে সামজিক আন্দোলনে রূপান্তর  করতে হবে। সমাজের সব শ্রেণি পেশার মানুষকে এ আন্দোলন যুক্ত করা গেলে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ কেউ নষ্ট করতে পারবে না।

আজ ঢাকায় ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাম্প্রদায়িক সম্প্রীতি উন্নয়নে আন্তঃধর্মীয় সংলাপ-২০২১ এ প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশে বিভাগ, জেলা পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপের আয়োজন করা হচ্ছে, যেখানে বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারীসহ সকল শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করছেন। ভবিষ্যতে এ ধরনের সংলাপ উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত করা হবে। সহনশীলতা, পরমত সহিষ্ণুতা ও মানবতা বোধ জাগ্রত করতে এধরনের সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক হানাহানির ক্ষেত্রে অনেক সময় ধর্মীয় বিষয়ের চেয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয় জড়িত থাকে। স্বার্থান্বেষী মহল হীন স্বার্থে ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে থাকে। তাই সকলকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

ধর্ম প্রতিমন্ত্রী আরো বলেন, আন্তঃধর্মীয় সংলাপের সাথে দেশাত্মবোধের আলোচনা অন্তর্ভুক্ত করা আবশ্যক। নাগরিকদের মধ্যে  সত্যিকারের দেশ প্রেম থাকলে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ন করবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।