সাভারে মরা গরুর মাংস বিক্রি, আটক ২

সাভার প্রতিনিধিঃ সাভারে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে সাভার কাঁচা বাজারের রাজু গোস্ত বিতান থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কালাম (৩২) ও ওমর ফারুক (৩৫) ।

পুলিশ জানায়, সকালে মরা গরু কেটে বিক্রি করার সময় স্থানীয়রা দু’জনকে আটক করে পুলিশে খবর দেয়। এ সময় দোকান মালিক রাজু পালিয়ে যায়।

এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।