সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে দুর্নীতির মামলার নথি দুদকে

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলার নথি দুর্নীতি দমন কমিশনে (দুদক) এসেছে বলে জানিয়েছেন কমিশনটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

আজ বুধবার রাজধানীর সেগুন বাগিচার দুদক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইকবাল মাহমুদ বলেন, ‘এস কে সিনহার বিরুদ্ধে মামলার নথি আমাদের কাছে এসেছে, এটা আমরা স্বীকার করছি। আমাদের সাবেক চিফ জাস্টিস ছিলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। এফআইআর হয়েছে সেটা আমাদের কাছে এসেছে।’

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা সরাসরি তদন্তে চলে যাবো। তদন্ত শুরু হয়ে গেছে। তদন্তের পরেই এর ফলাফল জানা যাবে।’

এর আগে ব্যারিষ্টার নাজমুল হুদা তার মামলায় সিনহার বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ দাবি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেন। ২৭ সেপ্টেম্বর নিজে শাহবাগ থানায় হাজির হয়ে মামলাটি করলেও তা সোমবার প্রকাশ পায়।

এদিকে এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ২ লাখ ৮০ হাজার ডলার দিয়ে বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়টিও দুদক তদন্ত করছে। ইকবাল মাহমুদ বলেন, নাগরিক না হয়েও সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ভাই আমেরিকায় এত অর্থ সম্পদ কিভাবে করলেন সেটা খতিয়ে দেখা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।