সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদসহ দুইজনের বিরুদ্ধে যশোরে মামলা

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদসহ দুইজনের বিরুদ্ধে যশোরে মামলা
স্টাফ রিপোর্টার, যশোর : সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি ও ইউটিউবার নাহিদ হেলালের বিরুদ্ধে যশোরের আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আজ সকালে যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ গফুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালতে এ মামলা করেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১ ডিসেম্বর তথ্য প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ডা. মুরাদ হাসান ইউটিউবার নাহিদ হেলালকে এক সাক্ষাতকার প্রদান করেন। এসময় তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্যেহিত্রী জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। তার বক্তব্য ও উপস্থাপকের আচরণ অশালীন, নারী বিদ্বেষী ও নারীর প্রতি অবমাননামূলক। তাদের সেই সাক্ষাতকার ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এর মাধ্যমে জাইমা রহমানসহ জিয়া পরিবার ও নারী সমাজের জন্য অপমানজনক। এজন্য শত্রুতা চরিতার্থ করতে নারী প্রতি বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর কাজ করার অপরাধে এ মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী ও আইনজীবীরা জানান, ন্যায় বিচারের স্বার্থে তারা আদালতের স্মরণাপন্ন হয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।