সাবেক ডেপুটি স্পীকার শওকত আলীর ইন্তেকালে ভূমিমন্ত্রীর শোক

সাবেক ডেপুটি স্পীকার শওকত আলীর ইন্তেকালে ভূমিমন্ত্রীর শোক

(ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২০) আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, ২ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার, সাবেক ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি।

আজ এক শোক বার্তায় ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর এবং জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ভূমিমন্ত্রী মরহুমের বিদেহ আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।