সাবেক ডেপুটি স্পীকার (অবঃ) শওকত আলীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

সাবেক ডেপুটি স্পীকার (অবঃ) শওকত আলীর মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

 ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২০: আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত, সাবেক ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা, কর্নেল (অবঃ) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

আজ সোমবার ১৬ নভেম্বর মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পরিবেশ মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার হিসেবে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মহান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার থাকাকালীন তাঁর স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, তিনি একজন সদালাপী, ভদ্র সর্বোপরি একজন ভালো মানুষ ছিলেন।

উল্লেখ্য, কর্নেল (অবঃ) শওকত আলী আজ সকালে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।