সাপাহারে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন মাঠে

সাপাহারে লকডাউন কার্যকর করতে উপজেলা প্রশাসন মাঠে

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে করোনার দ্বিতীয় ধাপে কোভিট-১৯-এর বিস্তার রোধকল্পে লকডাউন কার্যকর করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

কোভিট এর বিস্তার রোধকল্পে লকডাউন কার্যকর করতে মঙ্গলবার বিকেলে উপজেলা সদর,দিঘীরহাট সহ বিভিন্ন বাজারে সরকারি বিধি অমান্যকারীদের জরিমানা ও জনগণকে সচেতন করার পাশাপাশি মাক্স বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ও সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিট্রেট সোহরাব হোসেন ।

এছাড়াও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল টিমের মাধ্যমে উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করছেন।

সরকারের ১৮ দফা নির্দেশনা মেনে চলার পাশাপাশি, জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণকে ঘরের বাহিরে না আসার পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।