আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে দুই জন মাদক ব্যাবসায়ি গ্রেফতার

আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে দুই জন মাদক ব্যাবসায়ি গ্রেফতার

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় র‌্যাবের অভিযানে দুই জন মাদক ব্যাবসায়ি গ্রেফতার।

থানাসূত্রে জানাগেছে, সোমবার দিবাগত রাতে উপজেলার চাউকাঠী গ্রামে আলম ফকির এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক বিক্রির সময় চাউকাঠী গ্রামের আঃ রব সরদারের ছেলে রফিকুল সরদার এবং আসাদুল হাওলাদারের ছেলে সুজন হাওলাদারকে এক কেজি আটশত গ্রাম গাঁজাসহ আটক করে।

এসময় আটককৃতদের কাছ থেকে গাঁজা বিক্রয়ের নগদ ৪,৯৮০ টাকা উদ্ধার করে পুলিশ। পরে সিপিএসসির ডিএডি মোঃ নূর ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৯(১৯.৪.২১)। গ্রেফতারকৃতদের গতকাল বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।