সাপাহারে জাতীয় শোক দিবস প্রস্তÍতিমূলক সভা অনুষ্ঠিত

সাপাহারে জাতীয় শোক দিবস প্রস্তÍতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহারে স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী,বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা এর ৯২তম জন্মবাষির্কী ও স্বাধীনতার মহান স্থপতি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে স্থানীয় কর্মসূচী গ্রহণের নিমিত্ত প্রস্তÍতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোরশেদ মঞ্জুর কবির লিটন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী সহ উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।