সানিয়ার সমর্থন পাচ্ছে না পাকিস্তান

টোনাটুনির’ সংসারে খুনসুটি চলে সব সময়, এই দুজনের সংসারও নিশ্চয়ই ব্যতিক্রম নয়। বরং একটু বেশি হলেও হতে পারে। তাঁরা তারকা দম্পতি, দুটি বৈরী দেশের মধ্যে মৈত্রী গড়ে তোলা বিরল এক জুটিও বটে। শোয়েব মালিক-সানিয়া মির্জা মানেই তো ভারত-পাকিস্তান প্রসঙ্গ। আর তাতেই উঠে আসা পুরোনো প্রশ্ন, কাল মিরপুরে ভারত-পাকিস্তানের ম্যাচে সানিয়ার সমর্থন কোন দলকে?
না, চমক জাগানো কোনো উত্তর এখনো আসেনি। ‘দেশ বড় না বর বড়’ এমন কঠিন প্রশ্নে দেশকেই বেছে নিলেন সানিয়া। এশিয়া কাপে ভারত-পাকিস্তান দ্বৈরথের আগে শোয়েবকে প্রশ্ন করা হয়েছিল সানিয়ার সমর্থন কোন দলের দিকে? সানিয়ার বরের সোজাসাপ্টা জবাব, ‘আমাদের পরিস্থিতি এখনো আগের মতোই আছে। সে এখনো ভারতকেই সমর্থন করে, সঙ্গে আশা করে ওর স্বামীও ভালো করবে। মাঠে নামলে আমি ভালো খেলি এটা চায় সে।’
সানিয়ার সমর্থন ভারতের পক্ষে গেলেও শোয়েব কিন্তু এক বিন্দু ছাড় দিতে রাজি নন শ্বশুর বাড়ির লোকদের। আগামীকাল ম্যাচ জিতে বউকে টেক্কাই দিতে চান, ‘এটা একটা দারুণ ম্যাচ হবে। ভারত খুব ভালো ফর্মে আছে, ওদের ব্যাটসম্যানরাও খুব ভালো। কিন্তু আমাদেরও আছে দারুণ বোলিং আক্রমণ। আমি বলব, পাকিস্তানই ফেবারিট।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।