সাত কলেজের শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিলেন ঢাবি উপাচার্য

বিশেষ প্রতিবেদকঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি পূরণের আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।

আজ রোববার দুপুরে  এ তথ্য জানিয়ে ঢাবির ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ‘শিক্ষার্থীদের জন্য যেটা কল্যাণকর তার সবটাই আমরা করব।’

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ ঢাবির অধিভুক্ত হয়।

এ কলেজগুলোতে পরীক্ষার ফল প্রকাশ না করা, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন না দেওয়া, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ না করাসহ নানান সমস্যায় পড়ে অধিভুক্ত কলেজগুলো। ফলে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছেন অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা।

এর একপর্যায়ে শিক্ষার্থীরা রাজধানীর নীলক্ষেত মোড়ে পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন করে। তাদের দাবিগুলো ছিল- এক হাজার ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার, অনার্স চতুর্থ ও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ এবং সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট খোলা।

এসব দাবির বিষয়ে অধ্যাপক ড. আখতারুজ্জামানের বলেন, ‘আমরা দ্বিতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের ফল প্রকাশের ডেডলাইন দিয়েছি। আমরা নভেম্বর মাসের কথা বলেছি। আশা করছি নভেম্বরের আগেই দিয়ে দিব।’

তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের রুটিন দেওয়ার বিষয়ে উপাচার্য বলেন, আগামী ২৩ অক্টোবর তাদের রুটিন প্রকাশ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।