× Banner
সর্বশেষ
আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
আসামীসহ সাড়ে নয় লক্ষ টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০১ জন আসামী, ১৩০ পিস ভারতীয় ইয়াবা, ০১টি মোটরসাইকেল ও ৩৯ বোতল ভারতীয় মদসহ প্রায় সাড়ে নয় লক্ষ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।
বুধবার (২৩ অক্টোবর ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কুশখালি, তলুইগাছা, কাকডাঙ্গা ও মাদরা বিওপি এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির দুইটি বিশেষ দল সীমান্তবর্তী ঘোষপাড়া ও লক্ষিদাড়ী এলাকা থেকে ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। কুশখালি বিওপি দল শশ্বানঘাট এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় বোরকা, তলুইগাছা বিওপি দল চারাবাড়ি ও উত্তর তলুইগাছা মুশিকুরের মোড় এলাকা থেকে ১ জন আসামী, ১৩০ পিস ইয়াবা, ৩৯ বোতল ভারতীয় মদ, ১টি মোটরসাইকেল ও ৪ লাখ ৪৭ হাজার ৫০০ টাকার ঔষধ উদ্ধার করে। এছাড়া, কাকডাঙ্গা বিওপি দল গেরাখালি এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় শাড়ি এবং মাদরা বিওপি দল কলাবাড়ি ও শশ্বানঘাট এলাকা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় ঔষধ ও শাড়ি জব্দ করে। সর্বমোট ৯ লাখ ৩৪ হাজার টাকার বিভিন্ন চোরাচালান ও মাদকদ্রব্য আটক করা হয়।
তিনি আরো জানান, চোরাকারবারীরা এসব মালামাল অবৈধভাবে ভারত থেকে এনে শুল্ক ফাঁকি দিচ্ছিল। এসব চোরাচালানের ফলে দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি দেশীয় শিল্পও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আটককৃত আসামী, ইয়াবা, মদ ও মোটরসাইকেল সাতক্ষীরা সদর থানায় জমা দেওয়া হয়েছে। অন্যান্য মালামাল কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের রাজস্ব রক্ষা, স্থানীয় শিল্পের উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..