× Banner

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৫জন নিহত ॥ আহত ১৪

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ মার্চ, ২০২০
বগুড়া সড়ক দুর্ঘটনা

বগুড়া প্রতিনিধি:  বগুড়ার বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে লবনের বস্তার নিচে চাপা পরে ৫ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অন্তত ১৪ জন। আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমানে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বুধবার সকালে বগুড়া জেলার শেরপুর থানায় ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন জানান, বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী লাববাইক পরিবহন (ঢাকা মেট্টো ব ১৫-৬৮৮৯) ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় বেলা ১১ টায় পৌছলে বিপরীত থেকে আসা লবন বোঝাই ট্রাক (ঢাকা মেট্টো ট ১৩-১৬৬৮)সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় ট্রাকটি ছিটকে পরে রাস্তার নিচে চলে যায়। এতে লবনের বস্তার নিচে চাপা পরে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এদের মধ্যে ২জনের অবস্থা আশংকা জনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

অপরদিকে একইদিন ভোর সাড়ে ৫টায় শেরপুর উপজেলার মহিপুর জামতলাএলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃদুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন। নিহত ব্যাক্তি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার চাঁচরা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

হাইওয়ে পুলিশের বগুড়ার কুন্দারহাট শাখার ইনচার্জ ইয়ামিন উদ্দিন জানান, ঘোগা এলাকায় সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ নিহত হয়। ১০ জন আহত ব্যক্তিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..