× Banner
সর্বশেষ
তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা দূতাবাসের সহায়তায় কুয়েত থেকে দেশে ফিরেছেন এক নারী কর্মী ব্রাজিলে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, সব আরোহী নিহত বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস, প্রবীণদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের আহ্বান আজ বিশ্ব বায়ু দিবস, জলবায়ু সুরক্ষা ও টেকসই ভবিষ্যৎ গঠনে বায়ুশক্তির গুরুত্ব তুলে ধরার আহ্বান আজ ১৫ জুন (৩১ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (১৫ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঝিকরগাছায় মামলা তুলে নিতে হুমকি ও চাঁদা দাবি : থানায় অভিযোগ লক্ষ্মীপুরে গোখামারের বিষাক্ত দুর্গন্ধে বাড়ী ছাড়া শিক্ষক দম্পতি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় সাইকেল চালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
সাইকেল চালককে বাঁচাতে

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় মোটর সাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভি কুমার দে নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার তপন কুমারের ছেলে। সে তালা সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতরা হলেন, কুমিরা কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০), খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১) ও বাইসাইকেল চালক।
প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালক জানান, দ্রুত গতিতে বাইকে তিনজন যাচ্ছিলেন। আকষ্মিক বাইসাইকেল চালক কোন সংকেত ছাড়াই বাইকের সামনে চলে আসে। বাইক চালক তাকে বাঁচাতে সড়কের পাশের পিলারে বাইক নিয়ে আঘাত করে। তখন তারা বাইক থেকে ছিটকে পড়ে আহত হয়। এ ঘটনায় সাইকেল চালকও আহত হয়েছেন।
পাটকেলঘাটা থানার (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সদর হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..