× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

সাজেদা চৌধুরীর সম্মানে মনোনয়ন তুলে নিলেন আমীর ফয়সল

admin
হালনাগাদ: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম, সদস্য জাতীয় সংসদের উপনেতা, ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা ও কৃষ্ণপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির সম্মানে মনোনয়নপত্র তুলে নিলেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মোজাদ্দেদী।

জাকের পার্টি সুত্রে জানা গেছে, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশে রবিবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র তুলে নেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া।

সেই সাথে সালথা-নগরকান্দা জাকের পার্টির নেতাকর্মীদের সৈয়দা সাজেদা চৌধুরীর জন্য মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন আমীর ফয়সল।
ফরিদপুর-২, আসন থেকে জাকের পার্টির মনোনয়নপত্র তুলে নেওয়ায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আমীর ফয়সলকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন।

এব্যাপারে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সম্মানার্থে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ফরিদপুর-২,আসন থেকে মনোনয়নপত্র তুলে নিয়েছেন। জাকের পার্টি সব সময় আওয়ামী লীগের মহাজোটের সাথে আছে এবং থাকবে। আমরা পার্টির চেয়ারম্যান স্যারের নির্দেশের গোলাম। তিনি আমাদের যে নির্দেশ দিবেন আমরা মাথা পেতে নিবো।

তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সালথা-নগরকান্দার জাকের পার্টির নেতাকর্মীদের সাথে নিয়ে সৈয়দা সাজেদা চৌধুরীর পক্ষে কাজ করবো ইনশাল্লাহ।


এ ক্যটাগরির আরো খবর..