রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: সাজাপ্রাপ্ত আসামী নওগাঁর রাণীনগর থানা যুবদলের সভাপতি ইমদাদুল ইসলাম (৪৪) কে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ও শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত ইমদাদুল ইসলাম উপজেলার বেতগাড়ী এলাকার মৃত আয়েজ উদ্দীন মন্সির ছেলে ও রাণীনগর থানা যুবদলের সভাপতি।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, গত ২০১৬ সালে তার বিরুদ্ধে আদালতে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে একটি মামলা দায়ের হয়। এর পর গত বছরের ৭ জানুয়ারী আদালত তাকে ৮ মাসের কারাদন্ড প্রদান করেন। সাজার পর থেকেই ইমদাদুল পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে এএসআই সিরাজুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার হরিশপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।




