কুড়িগ্রাম প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর পত্রিকার রিপোর্টার রেজাউল করিম প্লাবনকে প্রাণনাশের হুমকি দেয়ার প্রতিবাদে নিন্দা জানিয়েছেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার সাংবাদিকরা।
শুক্রবার রাতে প্রেসক্লাব চিলমারীর সভাকক্ষে প্রতিবাদ সভা চলার সময় সাংবাদিক রেজাউল করিম প্লাবন ঘটনার সত্বতা নিশ্চিত করে জানান,০১৯৯৮-৪২৯৮১৪ মোবাইল নম্বর থেকে মাসুম বিল্লাহ পরিচয় দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এব্যাপারে মতিঝিল থানায় একটি সাধারন ডায়েরি কর হয়েছে।
প্রতিবাদ সভায় উপস্থিত সাংবাদিকরা ঘটনার সত্বতা যাচাই পূর্বক প্রকৃত অপরাধির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। এসম সাংবাদিক প্লাবনকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, সমকাল প্রতিনিধি নাজমুল হুদা পারভেজ, ইত্তেফাক প্রতিনিধি নজরুল ইসলাম সাবু, যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, ভোরের কাগজ প্রতিনিধি মামুন অর রশিদ, সংবাদ প্রতিনিধি ও যুগের খবর সম্পাদক এস এম নূরুল আমিন সরকার, করতোয়া প্রতিনিধি জিয়াউর রহমান, মানব জমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল, যায়যায় দিন প্রতিনিধি ও ভাওয়াইয়া এক্সপ্রেস সম্পাদক রিয়াদুল ইসলাম বাবু, খোলা কাগজ প্রতিনিধি আঃ লতিফ মেহেদী, সিদ্দিকুল ইসলাম খোকন প্রমুখ।



