সাংবাদিক নদী হত্যায় শ্বশুর গ্রেপ্তার

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সুবণা নদীকে (৩২) মঙ্গলবার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সুবর্ণার শ্বশুর আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দুপুরে মামলার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে সুবর্ণা আক্তার নদী (৩২) হত্যার ঘটনায় সদর তার মা মর্জিনা বেগম বাদী হয়ে সুবর্ণার সাবেক স্বামী রাজিব, শ্বশুর শিল্পপতি আবুল হোসেন ও মিলনসহ অজ্ঞাত পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং-৯৩)।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, নারী সাংবাদিক সুবর্না আক্তার নদী হত্যায় তার মা মর্জিনা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় ৩ জনকে নামীয় ও অজ্ঞাতনামা ৫ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ সুবর্নার সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেপ্তার করেছে।

এদিকে ময়নাতদন্ত শেষে নদীর মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আসর পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।