× Banner
সর্বশেষ
২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

সাংবাদিকদের প্রশ্ন শুনে মেজাজ হারালেন কোহলি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮

স্পোর্টস ডেস্কঃ এক টেস্ট বাকি থাকতেই সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। স্বাভাবিকভাবেই এদিন হারের পর যে সাংবাদিকদের বিষাক্ত প্রশ্নের মুখে পড়তে হবে, তা ভালই জানতেন বিরাট কোহলি। আর হলোও তাই। দল বাছাই নিয়ে প্রশ্ন উঠতেই মেজাজ হারালেন ভারতের অধিনায়ক।

২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির থেকে নিজের কাঁধে নেতৃত্ব নেওয়ার পর প্রথমবার টেস্ট সিরিজ হারলেন বিরাট। আর সেঞ্চুরিয়নে হারের জন্য বারবার প্রথম একাদশ নির্বাচনের গাফিলতিকেই বড় করে তুলে ধরা হচ্ছে। তবে সে কথা মানতে নারাজ বিরাট। তার বক্তব্য, একটা টেস্ট জিততে হলে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিনটি বিভাগেই ভাল পারফর্ম করতে হয়। সেটাই করেছে দক্ষিণ আফ্রিকা। সেই কারণেই তারা জয়ী। কিন্তু ভারতীয় দলের তিনটি বিভাগ একসঙ্গে ভাল পারফর্ম করেনি।

এই প্রসঙ্গেই সংবাদ সম্মেলনে এক প্রোটিয়া সাংবাদিক প্রশ্ন করেন, বারবার প্রথম একাদশ পরিবর্তন করাই কি দলের খারাপ পারফরম্যান্সের কারণ? টেস্ট ম্যাচে ঘনঘন দল বদলে ফেলা ধারাবাহিকতায় বাধা হয়ে দাঁড়ায়। তাহলে কীভাবে ক্যাপ্টেন কোহলি একজনকে এক ম্যাচ খেলিয়ে পরের ম্যাচেই বসিয়ে দেন আর প্রত্যাশা করেন দল বদলে জয় আসবে? এই প্রশ্ন শুনেই তেলে বেগুনে জ্বলে ওঠেন বিরাট। ভারত নেতা বেশ বিরক্ত হয়েই পালটা দেন ওই সাংবাদিককে। জিজ্ঞেস করেন, গত ৩০টা ম্যাচে ভারত কটা জিতেছে জানেন? ২১টা জয়, দুটো হার আর কয়টা ড্র?

সাংবাদিক আবার প্রশ্ন করেন, ভারতের মাটিতে কয়টা সেটা বলুন? এমন তর্কে আরো রেগে যান বিরাট। বলেন, সেটা বড় বিষয় নয়। আমরা যেখানেই খেলি নিজেদের সেরাটা দেওয়ারই চেষ্টা করি। আমি এখানে আপনাদের প্রশ্নের উত্তর দিতে এসেছি। আপনার সঙ্গে লড়াই করতে নয়।

এখানেই সেই বিতর্ক ধামাচাপা পড়লেও বিরাট যে রেগেই ছিলেন, তা পরের প্রশ্নে ফের বোঝা গেল। অন্য এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ফের প্রোটিয়া সাংবাদিকের উদ্দেশে বলেন, ভারতের মাটিতে কয়টি ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল? গুণে বলতে পারবেন? সেই সময় বাকি সাংবাদিকরাই বিরাটকে বিষয়টি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেন। পাশাপাশি দল বাছাই নিয়ে আরেক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ বিরাট বলেন, আপনিই তাহলে প্রথম একাদশ বেছে দিন, আমরা খেলি।


এ ক্যটাগরির আরো খবর..