সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত খোলা থাকবে

বিশেষ প্রতিবেদকঃ   মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা বন্ধ না হওয়া পর্যন্ত বাংলাদেশের সীমান্ত খোলা থাকবে। মানবিক কারণেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ (রোববার) রাজধানীর বনানীতে ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে বিআরটিএর অভিযান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখনও লোক আসছে। তবে পরিমাণ অনেক কম। কিভাবে জনস্রোত আসছিলো সেটা সবাই দেখেছে। তবে এখন আর সেই জনস্রোত নেই। আসতে পারে সেই আশঙ্কা জাতিসংঘ করছে। কাজেই জাতিসংঘেরই এখানে কঠোর অবস্থান নেয়া উচিত। যাতে করে নতুন করে রোহিঙ্গার জনস্রোত সৃষ্টি না হয়।

বাংলাদেশ আজকে রোহিঙ্গা সমস্যায় যে সংকটে পড়েছে বিএনপি এই বিষয়টা নিয়ে কতটা উদ্বিগ্ন প্রশ্ন রেখে কাদের বলেন, তাদের নেত্রী দিনের পর দিন শুধু তারিখ দিয়ে যাচ্ছে। কিন্তু তিনি দেশে আসছেন না।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির এক নম্বর যিনি, তারই তো এ ব্যাপারে কোনো চিন্তা উদ্বেগ আছে বলে মনে হয় না। বাকিরা এখানে বসে চেয়ারপারসনের অনুপস্থিতিতে কর্মীরা যে আজ হতাশ তাদের চাঙ্গা করার চেষ্টা করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।