সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ৮টায় রাষ্ট্রপতি ও সোয়া ৮টায় প্রধানমন্ত্রী এ পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সশস্ত্র বাহিনী অফিসে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান।
দিবসটি উপলক্ষে বাহিনীর যুদ্ধাহত ও খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন।





