সরকার শিপিং সেক্টরের সামগ্রিক উন্নয়নে সচেষ্ট রয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

সরকার শিপিং সেক্টরের সামগ্রিক উন্নয়নে সচেষ্ট রয়েছে এবং জাহাজে চাকুরিরত নাবিকদের কল্যাণে সব ধরণের সহযোগিতা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশি নাবিকদের জাহাজে চাকুরিকালীন সময়ে যে কোন দুর্ঘটনায় ক্ষতিপূরণ ও নাবিকদের সমস্যাসমূহ সমাধানের জন্য নৌপরিবহন অধিদপ্তর সবসময় আন্তরিক।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি আজ ঢাকায় নৌপরিবহন অধিদফতরের সভাকক্ষে চীন সাগরে জাহাজডুবিতে নিহত নাবিকদের পরিবারের মাঝে চেক বিতরণকালে এসব কথা বলেন।

নৌপরিবহন সচিব মো. আবদুস সামাদ এবং নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী বলেন, নিহত পরিবারের মানবিক বিষয়গুলো সরকারের সক্রিয় বিবেচনায় থাকবে। তিনি তাদেরকে শোক কাটিয়ে উঠে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেন। তিনি মৃত নাবিকদের রুহের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ২০১৮ সালে ৬ জানুয়ারি চীনের উত্তর পূর্ব সাগরে চীনের মালবাহী জাহাজ এম ভি ক্রিস্টাল এর সাথে ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন জাহাজ এম টি সানচির (গ.ঞ. ঝধহপযর) সাথে সংর্ঘষে এম টি সানচি জাহাজে আগুন ধরে যায় এবং এর ফলে জাহাজটি ঘটনাস্থলেই ডুবে যায়। ঐ সময়ে উক্ত জাহাজে ৩০ জন ইরানিয়ান নাবিক এবং ২ জন বাংলাদেশি নাবিক মৃত্যুবরণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।