বিশেষ প্রতিবেদকঃ কোটা সংস্কারে সরকারের আশ্বাসের পরও আজও কর্মসূচি ঘোষণা করেছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একাংশ। সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে তাদের।
সোমবার এই কর্মসূচি ঘোষণা করেন, নতুন কমিটির সমন্বয়ক বিপাশা চৌধুরী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করা আন্দোলনের আরেক অংশের প্রতিনিধিদের অবাঞ্ছিত ঘোষণা করেছে নতুন কমিটি।
এই কমিটির সমন্বয়ক বিপাশা চৌধুরী জানান ১৫ এপ্রিলের মধ্যে কোটা সংস্কারের ঘোষণা না এলে সারাদেশ থেকে ঢাকা চলো কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি সারাদেশে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ডাক দেয়া হয়েছে।



