× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

সব হাসপাতালেই দালাল সমস্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   খুলনা, ময়মনসিংহ, রংপুর সব জায়গার সরকারি হাসপাতালগুলোতেই দালালের সমস্যা রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) ড. নাসির উদ্দিন। এ ব্যাপারে সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন।

দুদক কমিশনার আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ড. নাসির উদ্দিন বলেন, ‘কালকে খুলনা ভিজিট করে আসলাম। এর আগে ময়মনসিংহ, রংপুর। সব জায়গায় (হাসপাতালে) দালালের সমস্যা। (সরকারি হাসপাতালের) রাস্তার ওপাশেই তো প্রাইভেট ক্লিনিকগুলো। এগুলো সব জায়গায় সমস্যা আছে। গ্রাম থেকে রোগীরা আসে এখানে (সরকারি হাসপাতালে), তাদেরকে দালালরা ওখানে নিয়ে যায়। এটা একটা বড় সমস্যা। এ ব্যাপারে সরকারকে উদ্যোগ নেওয়া দরকার।’

দুদক কমিশনার বলেন, এখানে দেখলাম, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অনেক রোগী আসে। অতিরিক্ত রোগীর চাপে এখানে স্বাস্থ্যসেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। চিকিৎসকের অভাবে এখানে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা যাচ্ছে না।

পরিষ্কার-পরিচ্ছন্নতায়ও সমস্যা রয়েছে। নাসির উদ্দিন বলেন, ‘আমরা অল্প সময়ে যেটা দেখলাম, আছে মোটামুটি। এটাকে অনেকইমপ্রুভ করার সুযোগ আছে। তবে মূল সমস্যা হচ্ছে অবকাঠামো। দুর্নীতি দমন কমিশনের আইন অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় ভিজিট করি। আমরা ডিজি হেলথকে (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) বামিনিস্ট্রিতে রিপোর্ট করি, আমরা কী দেখলাম।’

যশোর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে দুদক কমিশনার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় ও স্থানীয় ভূমি কার্যালয় পরিদর্শন করেন।এসব কার্যালয়ের বাইরে সিটিজেন চার্টারটাঙানো না থাকায় তা বাইরে দৃশ্যমান স্থানে টাঙানোর নির্দেশ দেন কর্মকর্তাদের।

এ সময় নাসির উদ্দিনের সঙ্গে ছিলেন দুদকের পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান, খুলনা বিভাগীয় পরিচালক ড. আবুল হাসান, যশোরের উপপরিচালক জাহিদ হোসেন, জেলা দুর্নীতি দমন ও প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..