চলতি বোরো মৌসুমে শার্শা উপজেলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু

চলতি বোরো মৌসুমে শার্শা উপজেলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু

জলিলঃশার্শা বেনাপোলঃ চলতি বোরো মৌসুমে যশোরের শার্শা উপজেলায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে উপজেলার নাভারন বাজারে খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু।

সামাজিক দুরত্ব বজায় রেখে উপেজলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রজিৎ শাহা, নাভারন খাদ্য গুদামের পরিদর্শক আক্তারুজ্জামান প্রমুখ।

শার্শা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ইন্দ্রিজৎ শাহা বলেন, চলতি মৌসুমে এ উপজেলায় ৩২ শ’ মেট্রিকটন ধান ও ৫২ শ’ মেট্রিকটন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এবার ১৭ শ’ নির্বাচিত কৃষকের থেকে ২ টন করে ২৬ টাকা কেজি মূল্যে ধান ক্রয় করা হবে। এবং ৪৪ জন বৈধ মিলারের কাছ থেকে সিদ্ধ চাল সংগ্রহ করা হবে বলে জানান নাভারন খাদ্য গুদামের পরিদর্শক আক্তারুজ্জামান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।