× Banner
সর্বশেষ
শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত টানা বৃষ্টিতে রাজধানীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

সবাইকে হত্যা করা হয়েছে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ গুলশান হত্যাকান্ডের কোন একজঙ্গী ফোনে কোনো এক ব্যক্তিকে বাংলায় বলেছেন, সবাইকে হত্যা করা হয়েছে। গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে হামলার পর পণবন্দীদের হত্যার পর জঙ্গিদের মধ্যে একজন ফোনে কারো সাথে এভাবে কথা বলেছে।

বুধবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ওই দিন উদ্ধার হওয়াদের একজন পুলিশকে এ তথ্য জানিয়েছেন।

বিদেশি সাংবাদিকদের সাথে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘গুলশানের রেস্টুরেন্টে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোন আটক নেই। তবে ৪ সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। এদের মধ্যে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম, শিল্পপতি শাহরিয়ার হোসেন খানের পুত্র তাহমিদ হোসেন খান ও ওই রেস্টুরেন্টের দুই সেফ।’

তিনি জানান, ‘নিহত জঙ্গিদের মধ্যে ৩ জন পুলিশের তালিকাভুক্ত ছিলো। এদের মধ্যে শফিকুল ইসলাম উত্তরবঙ্গে দু’টি মামলার আসামি। অন্য দু’জন, নিবরাস ইসলাম ও সামি মোবাশ্বের চলতি বছরের ৩ ফেব্রুয়ারি উত্তরায় দায়েরকৃত একটি নাশকতা মামলার আসামি।’

উল্লেখ্য, গত শুক্রবার ঢাকার গুলশানের হলি আর্টিসান বেকারি নামের একটি রেস্টুরেন্টে বন্দুকধারীরা হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। সন্ত্রাসীদের ছোড়া গ্রেনেডে প্রাণ হারিয়েছেন ডিবির এসি রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাউদ্দিন খান।

পরে শনিবার সকালে সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান চালিয়ে পণবন্দী সঙ্কটের অবসান হয়।


এ ক্যটাগরির আরো খবর..