সবজি খেতে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

সবজি খেতে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে সবজি খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত হেঞ্জু মিয়া (৫৭) উপজেলার চরএলাহী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড়ের হুদা মিয়ার ছেলে।
সোমবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মিজান জানান, সকালে কৃষক হেঞ্জু মিয়া বাড়ি সংলগ্ন সবজির খেতে পানি দিতে যায়।  এ সময় সময় পাম্প মেশিনের সংযোগ দিতে গিয়ে সে অসাবধানতাবশত বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে নিহতের পরিবার ও পুলিশকে অবহিত করে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।