রাণীনগরে ১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মোতাহারের

রাণীনগরে ১০ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ মোতাহারের
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের উপর তালিমপুর গ্রামের মোতাহার হোসেন (৩৫) কে গত ১০ দিনেও খুজে পায়নি পরিবারের লোকজন। মোতাহার হোসেন উপজেলার উপর তালিমপুর গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। এ ঘটনায় রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জানা গেছে, মোতাহার হোসেন গত ৪ এপ্রিল বিকেলে বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামে তার বড় বোন হাওয়া বিবির বাড়িতে বেড়াতে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর থেকে তাকে আর খুঁজে পাচ্ছে না পরিবারের লোকজন। ফলে মানসিকভাবে ভেঙ্গে পরেছে তার পরিবারে লোকজন। এ ঘটনায় গত ৬ এপ্রিল রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
মোতাহার হোসেনের ছোট ভাই মিঠু আহম্মেদ জানান, তারা চার ভাই দুই বোন। ভাই বোনদের মধ্যে মোতাহার দ্বিতীয়। দীর্ঘদিন ধরে ভাই মোতাহার মানসিক রোগে ভুগছিলেন। গত ৪ এপ্রিল সাদা হাফ শার্ট এবং কালো চেক লঙ্গি পরে বড় বোনের বাড়িতে যাবার কথা বলে বের হয়ে যায়। এরপর আর ফিরে আসেননি। গত ১০ দিনেও বাবা-মা হারা মোতাহরের সন্ধান না পাওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পরেছেন তারা।
মোতাহার হোসেন এর সন্ধান পেলে ০১৭২৪ ৪৬৫৯১১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।