× Banner

ঝিনাইদহ কালীগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলায় ধর্ষক মাহাবুব আটক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাহাবুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ধর্ষক মাহাবুর দুলালমুন্দিয়া গ্রামের খলিল হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, অভিযুক্ত মাহাবুর রহমান গত ২৩ এপ্রিল সন্ধ্যায় ওই গৃহবধূকে কৌশলে রায়গ্রামের ডাক্তার তপন দাসের বাড়ির পাশের একটি পান বরজে ডেকে নিয়ে যায়। পরে তাকে খুন করার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই গৃহবধূ ২৯ এপ্রিল নিজে বাদী হয়ে কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মাহবুরকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। নির্যাতিতা গৃহবধূর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঝিনাইদহ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..