× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

পিআইডি

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ জুন, ২০২৬
লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবার

নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত পবিত্র ঈদুল ফিতরে বরিশালে যাওয়ার পথে সদরঘাটে সংঘটিত মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় নিহত বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা সোহেল ও মিরাজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান আজ বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নিহতদের স্বজনদের হাতে পৃথক চেকের মাধ্যমে এ সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। এসময় জানানো হয় যে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আরো ২৫ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, নৌপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..