× Banner
সর্বশেষ
কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির মাদারীপুরের পেয়ারপুর ইউনিয়নে নেই কোন মাধ্যমিক বিদ্যালয়, ঝড়ে পড়ছে অনেক শিক্ষার্থী নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিটি কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে – মির্জা ফখরুল সকল ধর্মের মানুষের ধর্মীয় অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার -তথ্য প্রতিমন্ত্রী

সঠিক পরিকল্পনা ও নীতি নির্ধারণ করতে পারলে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
দুর্যোগ মোকাবিলা করা সম্ভব

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ইআজম, বীর প্রতীক বলেছেন, দুর্যোগপ্রবণ এদেশে সঠিক পরিকল্পনা ও নীতিনির্ধারণ করতে পারলে দুর্যোগ মোকাবিলা করা সম্ভব। সরকার এ ব্যাপারে আন্তরিকচেষ্টা চালিয়ে যাচ্ছে।

উপদেষ্টা গতকাল খুলনায় শিল্পকলা একাডেমিতে বিভাগের আওতাধীন দুর্যোগব্যবস্থাপনা সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কর্মকর্তাদের (জেলা প্রশাসক, ইউএনও,ডিআরআরও, পিআরও) সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথাবলেন।কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, আপনাদের কাছে মানুষের সেবা করারক্ষমতা ও সুযোগ রয়েছে। জনগণের কল্যাণে কাজ করলে সরকার আপনাদের পাশেথাকবে।

তিনি আরো বলেন, আগামীতে দলমত নির্বিশেষে দেশের মানুষ যেনস্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে, তেমন একটি নির্বাচনের চেষ্টা করছে সরকার। এরসঠিক বাস্তবায়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকারের সভাপতিত্বে সভায় দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্যোগ
ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান এবং খুলনার জেলাপ্রশাসক মোঃ তৌফিকুর রহমান, যশোরের মোঃ আজাহারুল ইসলাম, সাতক্ষীরারমোস্তাক আহমেদ, কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফিন প্রমুখ বক্তব্য
রাখেন।

সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলাপ্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও), জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তারা অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..