তৃষ্ণার্থ পথচারী ও বাসযাত্রীদের লেবুর শরবত পান করানোর মহৎ উদ্যোগ নিয়েছে কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৬ মে’২০১৭:  প্রচন্ড রোদ ও ভ্যাপসা গরমে পথচারী ও সাধারণ মানুষরা যখন তৃষ্ণার্থ ঠিক সেই মুহুর্তে তাদের পাশে এসে দাঁড়িয়ে বরফ মিশ্রিত লেবুর শরবত পান করানোর মত মহৎ উদ্যোগ নিয়েছে  কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশন।

গত বৃহস্পতি ও শুক্রবার দুইদিন ব্যাপী শহরের মেইন বাসস্ট্যান্ড ও কালীবাড়ির সম্মুখের ২ টি স্থানের বাসযাত্রী ও পথচারীদের লেবুর শরবত পান করাচ্ছেন ক্রিড়া ফেডারেশনের ক্ষুদে খেলোয়াড়রা।

বৃহস্পতিবার সকালে মহৎ এ কার্যক্রমটির উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজীম আনার। সে সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মকছেদ আলী বিশ্বাস, কাউন্সিলির আশরাফুল আলম আশরাফ ও  কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামির হোসেন প্রমুখ। ক্রীড়া ফেডারেশনের তত্বাবধানে এই মহৎ কাজের সার্বিক সহযোগিতা করছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান, পৌরসভার মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস ও থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম।

ক্রিড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান লাড্ডু ও কর্মকর্তা অজিত ভট্টাচার্য্য জানান, আগামী যে কদিন তাপাদাহ থাকবে সেই দিনগুলি তারা দুটি স্থানে এভাবে তৃষ্ণার্থ মানুষের মাঝে ঠান্ডা শরবত বিতরন করবেন। তারা আরো জানান, এ মহৎ কাজে স্থানীয় এমপিসহ তাৎক্ষনিক ভাবে ঔষধ কোম্পানী ইবনে সিনা, স্কেফ, ফারিয়া কমিটি, পুলিশ কর্মকর্তা ইমরান আলম ও কালীগঞ্জের বিভিন্ন পেশার মানুষ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।

পথচারীদের পানী সরবত পানের সময়ে মাঠের ক্ষুদে ক্ষুদে ২৫/৩০ জন খেলোয়াড় সহ আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ওবাইদুল হক মেহেদী, কার্ত্তিক ভট্টাচার্ষ, খোরশেদ আলম, সুমন, রেড সান ক্রিকেট একাডেমির পরিচালক বিজন ভট্টাচার্য্য, ইস্পাহানির খুলনা ডিভিশন অফিসার নাজমুল হুদা,ফারিয়া কালীগঞ্জ শাখার সভাপতি  মুকুল হোসেনও মেহেদী সহ স্থানীয় সাংবাদিবৃন্দ।

গত দুইদিন ধরে তারা শত শত বাসযাত্রী, তৃষ্ণার্থ পথচারী ও সাধারণ মানুষদের শরবত পান করিয়েছেন। আগামী যে কয়দিন তীব্র তাপদহ থাকবে সে কয়দিন তারা বরফ মিশ্রিত লেবুব শরবত পান করানোর কাজে নিয়োজিত থাকবনে বলে জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।