মেহেরপুরে এস.এস.সি ও দাখিল পরীক্ষা কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময়

মেহের আমজাদ,মেহেরপুর: আসন্ন এস.এস.সি ও দাখিল পরীক্ষাকে সামনে রেখে মেহেরপুর জেলার বিভিন্ন কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌফিকুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি,সহকারী কমিশনার (ভূমি) মাঈনউদ্দিন,জেলা শিক্ষা অফিসার আমান উদ্দিন মন্ডল প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।