সখিপুরে অবাদে বিক্রি হচ্ছে মা ইলিশ

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে ॥  শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পদ্মা নদীর নিকটবর্তী বিভিন্ন এলাকায় রাতের বেলায় ক্রয়-বিক্রয় হচ্ছে মা ইলিশ। বন্ধ নেই পদ্মা নদীতে মা ইলিশ ধরা। অক্টোবর ১২ থেকে নভেম্বর ২ তারিখ পর্যন্ত নদীতে ইলিশ ধরা বন্ধ ঘোষনা করেছে প্রশাসন। প্রশাসনের আইন অমান্য করে সখিপুরের জেলেরা বিভিন্ন আড়তে পাইকারী ও খুচরা বিক্রি হচ্ছে মা ইলিশ।

সরেজমিনে দেখা গেছে, সখিপুর থানার কাঁচিকাটা, চরভাগা ও উত্তর তারাবুনিয়া সহ আশে-পাশের বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন বাজারে প্রতিনিয়তই প্রকাশ্যে কেনাবেঁচা হচ্ছে মা ইলিশ। উপজেলা প্রশাসন ও মৎস বিভাগের কঠোর তৎপরতা উপেক্ষা করে বিভিন্ন আড়ৎ থেকে কিনে বাজারে বাজারে মা ইলিশ সরবরাহ করছে একটি চক্র। বড়, ছোট, মাঝারি সব ধরনের ইলিশই মিলছে এসব স্থানে। কিছু অসাধু আড়ৎ মালিক ও পাইকাররা মিলে প্রতিদিন সকাল, বিকাল কিংবা গভীর রাতে ইলিশ মাছ ঝুঁড়িতে করে নিয়ে আসে এসব ইউনিয়নের বিভিন্ন বাজারে।

চরভাগা ইউনিয়নের গৌরাঙ্গ বাজার এলাকায় ইলিশ কিনতে আসা আলী আকবর জানায়, আমাদের দোষ কি? বিক্রি করে বলেইতো আমরা কিনছি, তাছাড়া এসময় দামেও কম পাই তাই কিনি।
অন্যদিকে উত্তর তারাবুনিয়া ইউনিয়নের বিভিন্ন আড়ৎ থেকে মাছ ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে।

এ ব্যাপারে উপজেলা মৎস কর্মকর্তা জিল¬ুর রহমান রিগ্যান জানান, আমরা জনগনকে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম সম্পাদন করেছি এবং করে যাচ্ছি। তাছাড়া আমাদের মা ইলিশ রক্ষা অভিযান অব্যাহত রয়েছে। তবে গোপনে ফেরী করে মা ইলিশ বিক্রির ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না। কারন এক সময় এক স্থানে বিক্রির ফলে বিক্রেতাদের আটক করা সম্ভব হয় না। এসময় জনগনের সচেতনতাকে জরুরী মনে করেন তিনি। জনগন যদি ইলিশ না কিনে তবেই ইলিশের গোপন বিক্রি রোধ করা সম্ভব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।