সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান তথ্য ও সম্প্রচার উপদেষ্টার

দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি-সংক্রান্ত তথ্য ও প্রামাণ্যচিত্র সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করার জন্য আর্কাইভের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম।

আজ ৮ জানুয়ারি(বুধবার) বাংলাদেশ ফিল্ম আর্কাইভ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. কামরুজ্জামান, ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ইয়াকুব আলী, পরিচালক ফারহানা রহমান, পরিচালক মুহাম্মদ আরিফ সাদেক-সহ আর্কাইভের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তিনি বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রজেকশন হল, মাল্টিপারপাস হল, ডিজিটাল ল্যাব, ফিল্ম মিউজিয়াম, ফিল্ম চেকিং রুম, ফিল ভল্ট ও লাইব্রেরি ঘুরে দেখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।