শার্শায় মুক্তিযোদ্ধা আম্বিয়া শফির জানাজা সম্পূর্ণ

শার্শায় মুক্তিযোদ্ধা আম্বিয়া শফির জানাজা সম্পূর্ণ
মোঃ মাসুদুর রহমান শেখঃবেনাপোল(যশোর): যশোরের শার্শা  আম্বিয়া শফি নামে এক নারী  মুক্তি যোদ্ধা ইন্তেকাল করেছেন।
রোববার(১৩) জুন দিবাগত রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় রোববার দুপুরে  মুক্তিযোদ্ধা আম্বিয়া সফির জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আম্বিয়া সফি শার্শা উপজেলা ভাইচ চেয়ারম্যান মেহেদি হাসানের বড় বোন ছিলেন।
 মুক্তিযোদ্ধা আম্বিয়া সফির কফিনে সালাম প্রদর্শন করেন শার্শা উপজেলার নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, শার্শা থানার ওসি বদরুল আলমসহ  পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
এসময় জানাজায় উপস্থিত ছিলেন,  উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের  ১৫ জন মুক্তিযোদ্ধাসহ  স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।