× Banner
সর্বশেষ
আজ ৯ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শনিবার (৯ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন রবীন্দ্রনাথ -তথ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জীবনী পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মাদক পাচার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু মাদক ও অবৈধ পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন -শিক্ষামন্ত্রী

এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট:

সকল স্তরের শিক্ষাকে জাতীয়করণের পরিকল্পনা করছে সরকার -আমিরুল আলম মিলন এমপি

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
শিক্ষাকে জাতীয়করণের পরিকল্পনা

সকল মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয় করণের আওতায় নিয় আসার পরিকল্পনা রয়েছে সরকারের। ইতোমধ্যে দেশের প্রতিটি উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজ সরকারি করা হয়েছে। পর্যায়ক্রমে স্কুল-কলেজও মাদরাসা সকলস্তরের শিক্ষাব্যস্থাকেই জাতীকরণ করার চিন্তা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজো শিক্ষকরাই সমাজে নেতৃত্ব দেন বলে আমি মনে করি। কারণ মানুষ এখনো সর্বশেষ  পরামর্শটি শিক্ষকের কাছ থেকেই  নিয়ে থাকে-বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষে  আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বাগেরহাট-৪ আসনের  সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা  এ্যাড.আমিরুল আলম মিলন।

বৃহস্পতিবার(৫ অক্টোবর) মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা পরিষদ চত্বরে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উপলক্ষ্যে সকল শিক্ষককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংসদ সদস্য  এ্যাড. আমিরুল আলম মিলন।

তিনি বলেন, আমরা যদি সভ্যতার দিকে তাকাই তাহলে দেখতে পাই প্রতিটি সভ্যতা গড়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন শিক্ষকরা। ১৯৯৫ সাল থেকে ইউনেস্কো সারা বিশ্বে ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা দেয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই গভীর সত্যটি উপলব্ধি করেছিলেন বলেই শিক্ষকের মান-মর্যাদা ও জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ হাতে নিয়েছিল। শিক্ষার মূল চালিকা শক্তি হলো শিক্ষক। শিক্ষকতা একটি মহান পেশা।

শিক্ষকের অনেক দায়বদ্ধতা রয়েছে। শুধু পুঁথিগত বিদ্যা বিতরণ নয়, একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার আচার-আচরণের গুণগত পরিবর্তন সাধন, নৈতিক ও সামাজিক মূল্যবোধের ভিত্তি স্থাপন করে দেয়াও শিক্ষকের দায়িত্বের মধ্যে পড়ে।

উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম সাইফুল আলম, মোরেলগঞ্জ থানার ওসি ( তদন্ত)  শাহজাহান আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বিভিন্ন প্রাথমিক,  মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে দিবসটি উপলক্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ  সহ বিভিন্ন  শিক্ষা  প্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৫অক্টোবর) বিকেলে বাগেরহাটের শরণখোলায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো বলেন বাগেরহা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রশাসনের আয়োজনে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন ইউএনও মো. জাহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে বক্তৃতা করেন শরণখোলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম ফকির, জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ খালেক খান, কলেজ শিক্ষক সমিতির আহবায়ক মনিরুল ইসলাম বাবুল, আওয়ামীলীগ নেতা মো. গোলাম মোস্তফা মধু, ইউপি চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, প্রাথমিক শিক্ষক নেতা আলমগীর হোসেন, মো. জাকির হোসেন, সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ, সোনাতলা আলিম মাদ্দরাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান জিয়াউল হাসান তেনজিন প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..