মৃত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের মৃত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্টান্ডে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ১১ জন মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ৩ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়।

জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ওয়ালিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি রোকনুজ্জামান রানু, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক একরামূল হক লিকু। অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা উজ্জল বিশ্বাস, বজলুর রহমান, আবু সাঈদ, আব্দুল কুদ্দুস, শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সামসুল আলম।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ।
আলোচনা সভা শেষে ১১ জন মৃত শ্রমিকদের স্বজনদের হাতে নগদ ৩ লাখ ৪০ হাজার টাকা তুলে দেন অতিথিবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।