সকল মানুষের স্ব স্ব ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু -ধর্মপ্রতিমন্ত্রী

সকল মানুষের স্ব স্ব ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু -ধর্মপ্রতিমন্ত্রী

অসম্প্রদায়িকতা বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য। এদেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টানদের মাঝে কোনরূপ ভেদাভেদ করা হয়না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশ স্বাধীন করেছেন এবং সাংবিধানিকভাবে সকল মানুষের স্ব স্ব ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছেন।  বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী  মোঃ ফরিদুল হক খান এমপি।

আজ ৮ সেপ্টেম্বর ২০২৩ শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে  দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে এক আলোচনা সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা  বলেন।

ধর্মপ্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে মানুষ তাদের স্ব স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে। “ধর্ম যার যার, উৎসব সবার” এখন সার্বজনীন শ্লোগান। আমরা একে অপরের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে থাকি। এর মাধ্যমে মানুষের মাঝে অসাম্প্রদায়িক চেতনা প্রসারিত হয়, ঐক্য ও সৌভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে।

নেতৃবৃন্দ আরোও বলেন, মাথা নত করে, দুর্বল হয়ে অধিকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখা বাতুলতা মাত্র। নিজেদের অধিকার নিজেদেরই আদায় করে নিতে হবে, যে জন্মাষ্টমী উপলক্ষে এ আয়োজন, সেই ভগবান শ্রীকৃষ্ণের এটাই শিক্ষা। শ্রীকৃষ্ণের এ শিক্ষা মনে লালন করে আমাদের এগুতে হবে।

উদ্বোধন করেন ইন্দিরাগান্ধী কালচারাল সেন্টার, ভারতীয় হাইকমিশন এর সম্মানিত ডিরেক্টর  শ্রী মৃন্ময় চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জে. এল. ভৌমিক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নারায়ণ চন্দ্র বিশ্বাস; বংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার; বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং; পংকজ নাথ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহনগর সার্বজনীন পূজা কমিটি’র সভাপতি শ্রী মনীন্দ্র কুমার নাথ এবং  সঞ্চালনা  করেন সাধারণ সম্পাদক শ্রী রমেন মণ্ডল।

আলোচনা সভায় ধর্মীয় সংখ্যালঘুদের সাংবিধানিক ও রাষ্ট্রীয় অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

আলোচনা শেষে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  এ বছর কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলে দৃশ্যপট প্রদর্শনে প্রথম পুরস্কার পেয়েছেন – শ্রীগুরু সঙ্ঘ (ঢাকা শাখা), দ্বিতীয় পুরস্কার পেয়েছেন – আমরা ক’জন সনাতন (অন-লাইন ভিত্তিক সামাজিক সংগঠন), তৃতীয় পুরস্কার পেয়েছেন – জিগাতলা শিব মন্দির (হাজারীবাগ, ঢাকা)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।