সকল অশুভ শক্তিকে পরাভূত করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

সকল অশুভ শক্তিকে পরাভূত করে সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

সকল অন্যায় ও অশুভ শক্তিকে পরাভূত করে সাম্প্রদায়িক সৌন্দর্য ও স্থিতিশীলতার ধারাবাহিকতা বজায় রেখে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, এমপি।

আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে ড. অরূপরতন চৌধুরীর মিউজিক ভিডিও ‘এলো মা দুর্গা’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের মহাসড়কে আমাদের অগ্রযাত্রায় আমরা নিশ্চয়ই সফল হব।

তিনি বলেন, সনাতন ধর্মালম্বীরা যাতে নির্বিঘ্নে পূজা পার্বণ উদযাপন করতে পারেন সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় যথেষ্ট উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফলে প্রতি বছর পূজামন্ডপের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, এটা একটা নির্বাচনের খেলা। ইউরোপীয়রা বলছে তাদের টাকা নেই। পর্যবেক্ষক আনলে আমাদের ব্যবস্থা করতে হবে। গতবার তারা এসেছিল ২৫ হাজার পর্যবেক্ষক। আমরা এত মানুষকে আনতে পারবো না। আমরা জনগণের প্রতি আস্থা রাখি। এজন্য কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই।

অনুষ্ঠানে ড. অরূপরতন চৌধুরী বলেন, দুর্গাপূজা সকল সম্প্রদায়ের মানুষের মিলন মেলা। পূজার আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিলে দুর্গাপূজা স্বার্থক হবে। অন্যান্যের মধ্যে গানটির গীতিকার দেলোয়ার আরজুদা শরফ অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।