সংস্কার ও আধুনিকায়নের পথেই অগ্রসর হচ্ছে বর্তমান সরকার -সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

সংস্কার ও আধুনিকায়নের পথেই অগ্রসর হচ্ছে বর্তমান সরকার -সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা

সংস্কার ও আধুনিকায়নের পথেই অগ্রসর হচ্ছে বর্তমান সরকার, তাই যেকোনো প্রচলিত রীতি নতুন করে ভাবার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এবছরের একুশে পদক প্রদান অনুষ্ঠান থেকে গ্রুপ ফটোসেশনের প্রচলিত রীতি বাদ দেওয়া হবে। একুশে পদকপ্রাপ্ত গুণিজনদের জন্য গ্রুপ ফটোসেশন আরো সম্মানজনক এবং যুক্তিসঙ্গতভাবে আয়োজন নিয়ে কাজ করছে মন্ত্ৰণালয়।

উপদেষ্টা আরো বলেন, গতকাল থেকে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুণিজনদের গ্রুপ ফটোসেশন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। প্রচলিত রীতি অনুযায়ী সরকার বা পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পুরস্কারপ্রাপ্তদের একটি আনুষ্ঠানিক গ্রুপ ফটোসেশন আয়োজন করা হয়ে থাকে। পূর্বে এ বিষয়ে তেমন কোনো দ্বিমত বা আপত্তি শোনা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।