× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন পূর্ণিমা রানী শীল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

পলাশ দত্তঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষে জনগণের বিপুল রায় নিয়ে টানা ৩য় বারের মত দেশ পরিচালনা করছে আওয়ামী লীগ সরকার। সদ্য সমাপ্ত এ নির্বাচন শেষে এবার পালা সংরক্ষিত নারী আসনের নির্বাচন।

আজ মঙ্গলবার (১৫ জানুয়ারি) থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র বিতরণ করা শুরু হয়েছে।

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেন ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেষে বিএনপি-জামায়াতের নির্যাতনে শিকার সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্ণিমা রানী শীল।

পূর্ণিমা রানী শীল মনোনয়নপত্র সংগ্রহ করার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর এটি ভাইরল হয়ে যায়। এবং সবাই পূর্ণিমা রানী শীলের সাহসীকতার প্রসংসা করেন।

প্রসংগত, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোট। এরপর ভোট জয়ের উৎসবের নামে সারাদেশে দেশের ২য় বৃহত্তম ধর্মীয় সম্প্রদায় (হিন্দু) এর উপর যৌন নির্যাতন-হত্যা-বাড়ি দখলের উৎসবে মেতে উঠে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত ইসলাম ও তাদের দোসর বিএনপি। এর মধ্যে পাশবিক নির্যাতনের শিকার হন সিরাজগঞ্জের ১৪ বছরের কিশোরী স্কুলছাত্রী পূর্ণিমা।

এ ঘটনায় ১৭ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা করেন পূর্ণিমা। ঘটনার ১০ বছর পর বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন জমা দেয়ার পর ২০১১ সালের মে মাসে ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা এবং জরিমানার অর্থ পূর্ণিমাকে দেয়ার নির্দেশ দেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..